রাজশাহীর বাগমারায় নতুন মাইক্রোবাস স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পুরাতন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।
বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শফিকুল ইসলাম।
এ সময় বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
পুরাতন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় নির্ধারিত স্ট্যান্ড চালু হওয়ায় মাইক্রোবাসের অবস্থান ও যাত্রী ওঠানামায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে যাত্রীদের জন্যও পরিবহনসেবা আরও সহজ ও সুশৃঙ্খল হবে বলে জাসংশ্লিষ্টরা।
আধুনিক মার্কেট
১টি যাত্রী • ১টি কার্গো
নিরাপত্তা নজরদারি
নিরাপত্তা ব্যবস্থা
ভবানীগঞ্জ নিউমার্কেটেই আসুন
মতামত (০)
এখনো কোনো মতামত নেই, প্রথম মতামত দিন।